বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

বেনাপোল বন্দরে ফেলে পালিয়ে যাওয়া ভারতীয় ট্রাক আড়াই মাস পরে তল্লাশী করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসময় ট্রাকটিকে বিপুল পরিমানে ভারতীয় আমদানি নিষিদ্ধ মেডিসিন ও শাড়ি, কমমেটিকস পাওয়া যায়। প্রাথমিক ধারনায় জব্দকৃত পণ্যের বাজার মুল্য কয়েক কোটি টাকা হতে পারে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে ট্রাকটির সিলগালা ভেঙে তল্লাশী করে কাস্টস কর্তৃপক্ষ। এসময় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থ্যার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৩ সেপ্টম্বর বন্দর কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা ট্রাকটি থামতে বললে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে ভারতীয় ট্রাকটি( নম্বর HR-3811248) ফেলে পালিয়ে যায় চালক।
 বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাকিবুর রহমান জানান, প্রাথমিক পরীক্ষণে গাড়ির ভেতর ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ, শাড়ি, থ্রি-পিস এবং বাজি (পটকা) পাওয়া গেছে।
এদিকে বৈধ পথে অবৈধ পণ্য চালানটি ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করলেও কাস্টমস কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মীদের কাছে অবৈধ পণ্যটির সাথে জড়িতদের নাম প্রকাশ করেনি। তবে গোয়েন্দা সংস্থ্যার জানিয়ে অবৈধ পণ্য চালানের মালিক আমদানিকারক রাইস ট্রেডিং এন্টারন্যাশনাল।
সাধারণ ব্যবসায়ীরা বলছেন, কাস্টমসের এক শ্রেনী কর্মকর্তাদের যোগসাযোগে বেড়েছে শুল্ককর ফাঁকি দিয়ে পণ্য আমদানি। অপরাধীরা পার পেয়ে যাওয়ায় কোন ভাবে বন্ধ হচ্ছেনা বৈধ পথে পণ্য পাচার। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর