বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গোপালপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। রবিবার ১৪ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ বিআরডিবি মাঠে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,  সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। তাদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ ও তাদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর