মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়া ক্যাডেট কোচিংয়ের আয়োজনে ৫ম শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

ভাঙ্গুড়া ক্যাডেট কোচিংয়ের আয়োজনে ১৩ ডিসেম্বর, ২০২৫ ৫ম শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষা সরকারি হাজী জামাল উদ্দীন কলেজ প্রাঙ্গণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের বিপুল সংখ্যক মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকাল নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়ে নির্ধারিত সময়েই শেষ হয়। পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

ভাঙ্গুড়া ক্যাডেট কোচিংয়ের পরিচালক মোঃ ঠান্টু আলম বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং প্রতিযোগিতামূলক শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই এই মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”

পরীক্ষা শেষে অভিভাবকরা আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিতভাবে এমন শিক্ষাবান্ধব আয়োজনের দাবি জানান। আগামী ২৫ ডিসেম্বর ২০২৫, এই নির্ধারিত তারিখে ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর