মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাশকতার অভিযোগে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

পাবনায় নাশকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে পাবনা শহরের কৃষ্ণপুর এলাকার নিজ বাড়ি থেকে জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, কামিল হোসেন ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত ছাত্র জাহিদ ও নিলয় হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।

এদিকে গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে আরেকটি বিশেষ অভিযানে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম রতন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাইমিন হোসেন চঞ্চল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলাকায় সংঘটিত একাধিক নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর