বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

নাগরপুরে নিজের ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন জামায়াতের এমপি প্রার্থী ডা.হামিদ

ডা.এম.এ.মান্নান ,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

নিজের ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন জামায়াতের প্রার্থী টাঙ্গাইল-৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ডা.একেএম আব্দুল হামিদ । নির্বাচনী আচরণবিধি রক্ষায় বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছেন সংগঠনটি।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে নাগরপুর সদর বাজার হতে বিলবোর্ড, পোস্টার, প্যানা অপসারণ কাজের উদ্বোধন করেন। এ সময় নাগরপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা.এম.এ.মান্নান,উপজেলা যুব সাংগঠনিক সম্পাদক মো.কোরবান আলী,ক্রীড়া সম্পাদক ব্যারিষ্টার হাসনাত জামিল,দেলদুয়ার উপজেলা ক্রীড়া সম্পাদক মির্জা দীপ্তি, নাগরপুর উপজেলা ইসলামি ছাত্রশিবির সভাপতি মো.তোফায়েল আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন যুব জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
বিলবোর্ড অপসারণ করার সময ডা.একেএম আব্দুল হামিদ বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সবধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টারসহ প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। তাই আমরা নিজেরা আমাদের পোস্টার ও ফেস্টুনগুলো সরিয়ে কার্যক্রম শুরু করলাম। নির্বাচনী আচরণবিধি মানা আমাদের সবার দায়িত্ব। সে দায়িত্ববোধ থেকে আজ এ অপসারণ কার্যক্রমের উদ্বোধন করলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর