শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

জেলা পর্যায়ে অদম্য নারীর স্বীকৃতি পেলেন বীরগঞ্জের সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে দেওয়া হলো সম্মানজনক “অদম্য নারী সম্মাননা ২০২৫”। এ বছরের জেলা পর্যায়ে শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে অদম্য নারী ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেছেন বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া।
৯ ডিসেম্বর (মঙ্গলবার) দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
শিক্ষা উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ অবদান, অব্যাহত পেশাগত নিষ্ঠা এবং কর্মক্ষেত্রে অনুকরণীয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মাননা অর্জন করেন।
সুলতানা রাজিয়া আখি দীর্ঘদিন ধরে বীরগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি আইসিটি জেলা অ্যাম্বাসেডর (২০২২), উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক(২০২২),দেশ সেরা কনটেন্ট নির্মাতা (২০২৩) এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক (২০২৪) ৩য় স্থান অর্জন করে ইতোমধ্যেই জাতীয়ভাবে পরিচিতি লাভ করেন।
সম্মাননা পেয়ে তিনি বলেন,“এই পুরস্কার আমাকে শুধু গর্বিত করেনি, বরং আরও দায়িত্বশীল করেছে। শিক্ষা ক্ষেত্রের প্রতি আমার ভালোবাসা ও শিক্ষার্থীদের জন্য অক্লান্ত পরিশ্রমের মূল্যায়ন এটাই আমার সবচেয়ে বড় শক্তি। সামনে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। তার এই অর্জনে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীরা অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর