মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নারীরা সবচেয়ে বেশি নিরাপদে থাকব, দুর্নীতমুক্ত বাংলাদেশ গড়ব- অধ্যাপক আবু তালেব মন্ডল

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের জামায়াতের দাড়িপাল্লার মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, আমরা যদি ক্ষমতায় যাই নারীরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। দুর্নীতমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা জনগণের সেবক হবো। আমরা ছাত্রদল,যুবদল সহ সকল যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
এদেশে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হবে না। তবে বর্তমান সন্ত্রাসীর রাস্তায় নেমে এসেছে।
‎শনিবার ৬ ডিসেম্বর বিকেলে দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটঘরিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত” বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎তিনি বলেন, আপনারা আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে সন্ত্রাসী কার্যক্রম বাদ দিয়ে ভালো রাস্তা ধরুন। জনগণের চিন্তাভাবনা বুঝবার চেষ্টা করুন। নির্বাচনের প্রার্থীদের বহরে হামলা করা বন্ধ করুন। নারীদের কোরআনের পোগ্রামে হামলা বন্ধ করুন।
‎সব বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির শিবির অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। দেশের মানুষ মনে করে এবার নিরবে ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লা ক্ষমতায় যাবে।
তিনি আরও বলেন, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নতুন নতুন মিল কলকারখানা গড়ে তুলব। সবাইকে কর্মে পরিনত করব। বিশ্বের দরবারে ৫ বছরের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
‎তিনি আরও বলেন, বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব নাকি ধানের শেষের বাহিরে দাঁড়িপাল্লায় ভোট দিলে জিহবা কেটে নিবেন, ইমাম-মুয়াজ্জিনকে চাকুরচ্যুত করবেন।
উক্ত বিশাল নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, পাবনা-১ সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিষ্টার নাজিবুর রহমান মোমেন, পাবনান-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সি ইকবাল হুসাইন।
আটঘরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লা’র সভাপতিত্বে ও জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা মোঃ আমিরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা নাসির উদ্দীন, সেক্রেটারি আব্দুল আলিম মাসুদ, লক্ষীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান, দেবোত্তর ইউনিয়ন জামায়াতের আমীর মাও, আব্দুল সালাম, পৌর জামায়াতের আমীর মামুনুর রহমান লিটন, চাঁদভা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ অলিউল্লাহ, মাজপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাও. আব্দুল মুকিম, জেলা কর্মপরিষদের সদস্য গোলাম রাব্বানী জোবায়ের,উপজেলা কর্মপরিষদের সদস্য মাও, শাহাদাৎ হোসাইন, ছাত্র নেতা সাইদুল ইসলাম,  প্রমুখ। উক্ত নির্বাচনী জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর