মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে জাতীয়তাবাদী মহিলা দলের দুই নেত্রী গ্রেফতার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলা মহিলা দলের দুই নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) মধ্যরাতে পৃথক অভিযান চালিয়ে চাটমোহর পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাটমোহর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি পৌর সদরের মধ্যশালিখা মহল্লার মৃত ডাঃ কোবাদ হোসেনের মেয়ে বুড়ি সরকার (৪২) ও একই কমিটির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক পৌর সদরের বালুচর মহল্লার ভিপি সেলিম রেজার স্ত্রী রহিমা রেজা (৪৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী চাটমোহর উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক এ্যাড. তামান্না আজিজা স্বর্ণা গত ২৩ আগস্ট ২০২৫ ইং তারিখ বিকেল ৫টার দিকে পৌর সদরের বাসস্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় বিএনপির কর্মসূচীতে অংশ গ্রহন করার জন্য উপস্থিত হলে পূর্ব বিরোধের জের ধরে রহিমা ও বুড়ি সরকার দেশীয় অস্ত্র নিয়ে স্বর্ণাকে মারপিট করে আহত করে। সেই ঘটনায় তিনি বাদী হয়ে আটককৃত দুই নেত্রী সহ বেশ কয়েকজনের নামে ছিনতাই ও হত্যার চেষ্টা মামলা করেন।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম জানান, পাবনার মাননীয় আমলী ০৪ নং আদালতের সিআর ৫১৩/২৫ (চাট) নম্বর মামলার পলাতক আসামী রহিমা রেজা ও বুড়ি সরকারকে বুধবার মধ্যরাতে পৃথক অভিযান চালিয়ে চাটমোহর পৌর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর