মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে একযুগ পর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক মন্ডল (৩৫) কে গ্রেফতার করেছে চাটমোহর থানা পুলিশ। সে ২০১৪ সালের ১৭৫/১৪ নং নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাজাপ্রাপ্ত আসামি।

চাটমোহর থানা সূত্রে জানা গেছে, বিলচলন ইউনিয়নের বোথর গ্রামের ইনতাজ মন্ডলের ছেলে মানিক মন্ডল। সে উক্ত মামলার যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রাপ্ত আসামি। দীর্ঘদিন আত্মগোপনে গাজীপুর উপজেলার জয়দেবপুর এলাকায় বসবাস করত।

পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ এর নির্দেশনায় চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম প্রত্যক্ষ তত্বাবধানে এসআই আওলাদ হোসাইনের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা থেকে যাবৎজীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি মানিক মন্ডলকে আটক করেন। পরে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় আসামি মানিক মন্ডলকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর