মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঈশ্বরদীতে পিস্তল হাতে ভাইরাল যুবক তুষার গ্রেপ্তার, উদ্ধার অবৈধ অস্ত্র

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় হাতে পিস্তল নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা ও গুলি ছোড়ার ঘটনায় ভাইরাল হওয়া যুবক মো. তুষার হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর দেখানো জায়গা থেকে উদ্ধার করা হয়েছে একটি অবৈধ পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজ। গ্রেপ্তার তুষার হোসেন ঈশ্বরদী উপজেলার ভেলুপাড়া গ্রামের আবু তাহের পুত্র।

পুলিশ জানায়, গত ২৭ নভেম্বর ঈশ্বরদীর চকগড়গড়ি আলহাজ মোড় এলাকায় জামায়াত ও বিএনপিপন্থী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে তুষার হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন—এ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষই ঈশ্বরদী থানায় মামলা করেন। ২৯ নভেম্বর করা মামলায় (নম্বর–৪৫) তুষারকে ৬ নম্বর আসামি করা হয়।

ঘটনার পর থেকেই তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে ডিবি। পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপারদের তত্ত্বাবধানে ওসি ডিবি রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি দল বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ১ ডিসেম্বর সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকার জে. সি. রোড থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়।

ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার জানান, তাঁর লুকিয়ে রাখা অস্ত্র ঈশ্বরদীর ভেলুপাড়া এলাকায়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী মো. রবিউল ইসলামের একটি ফাঁকা জমিতে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো একটি সচল কালো রঙের পিস্তল ও ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ বলেছে, এলাকায় শান্তি–শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর