মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পাবনা মানসিক হাসপাতালে রোগীদের হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগে নয় জন দালাল গ্রেফতার

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

পাবনার হেমায়েতপুর অবস্থিত মানসিক হাসপাতালে চিকিৎসা ও ভর্তি হতে আসা রোগীদের হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দালালকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
আটকৃতরা হলো কিসমত প্রতাপপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে নায়েব আলী (৪০), মৃতরফিজ উদ্দিন এর ছেলে মোকাররম হোসেন (৫৪), আব্দুল বারেকের ছেলে সুজন আলী(৪২)
বুদেরহাটের মৃত আজিজুল সরদারের ছেলে  রবিউল সরদার (৪২), জালাল মন্ডলের ছেলে জহুরুল ইসলাম (২৬), হেমায়েতপুর গ্রামের মৃত রহিম মন্ডলের ছেলে হাবিব মণ্ডল( ৬৫), হাবিব মন্ডলের ছেলে হেলান মন্ডল( 32), মৃত তাজুদ্দিনের ছেলে আব্দুর রহিম (৫৪), মৃত গোলদার হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৪৩),
রোববার পাবনা জেলা প্রশাসকের নির্দেশক্রমে পাবনার বিভিন্ন হাসপাতালকে মুক্ত করার নিমিত্তি জেলা এনএসআই ও জেলা এনএসআই পাবনার যৌথ অভিযানে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উল্লেখিত দালালদের আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দূর দূরান্ত থেকে আসা রোগীদের আত্মীয়স্বজনদের অসহায়ত্বের
সুযোগ নিয়ে দীর্ঘদিন যাবত দালাল চক্র বিভিন্ন ধরনের হয়রানি মূলক কার্যক্রম করে আসছিল। যার ফলশ্রুতিতে পাবনা মানসিক হাসপাতালে প্রকৃত মানসিক রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর