সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোপালপুরে জামায়াতের দোয়া মাহফিল

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ আলোচনা ও দোয়ার আয়োজন করেছে জামায়াত ইসলামী টাংগাইল জেলার গোপালপুর পৌর শাখা।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের একমাত্র সাথ এক মাদ্রাসায় রুমে এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা আমির মোঃ হাবিবুর রহমান তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোঃ উবাইদুল্লাহ, উপজেলা এসিঃ সেক্রেটারি ফরহাদ হোসেন,পৌর জামায়াত আমির ছাইমুর রহমান, পৌর সেক্রেটারি আব্দুল আলিম,জামায়াত কর্মী শাহাদত হোসেন,সাবেক উপজেলা শিবির সভাপতি মোঃ সাইফুদ্দিনসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মোঃ হাবিবুর রহমান তালুকদার বলেন, ‌‘বেগম খালেদা জিয়া দেশ ও জাতির একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তার সুচিকিৎসা ও দ্রুত সুস্থতার জন্য আমরা মহান আল্লাহর কাছে নিবেদন করেছি। আল্লাহ যেন তাকে শিগগির সুস্থতা দান করেন।দেশের মানুষের ভালোবাসা অর্জন করা নেত্রী খালেদা জিয়া আজ শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর