মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটঘরিয়ায় দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি পালন করেছে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
রোববার (৩০ নভেম্বর) সকালে উপজেলার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১১ ইউনিয়নের উপ-স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল ৯ টা
থেকে ১১ টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী কর্মবিরতী পালন করে।কর্মবিরতী চলাকালে কেন্দ্র ঘোষিত দাবী পূরণ না হওয়া পর্যন্ত আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস ও ৪ ডিসেম্বর কমপ্লিট শাটডাউন পালনের ঘোষণা দেয়।
অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এমন কর্মবিরতির কারনে চরম দূর্ভোগে পড়েন।
১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি পালনকালে উপস্থিত ছিলেন ফার্মাসিস্ট মো: আনোয়ারুল হাদী, আব্দুল হালিম, মেডিকেল টেকনোলজিস জিল্লুর রহমান, জসিম উদ্দিন, শিরিনা খাতুন, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, জামাল উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর