সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

মেলান্দহে কারখানায় গুলি পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় নারীসহ গ্রেফতার-৫

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১:০১ পূর্বাহ্ন

জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা এলাকায় বায়োটেকনোলজি কারখানায় ফাঁকা গুলি ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় আজ মঙ্গলবার  ১ নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ।  গ্রেফতারকৃতরা হচ্ছে,  উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা গ্রামের জিয়াউর রহমানের মেয়ে জান্নাতুল হুমায়রা জেমি (২২), বরগুনার মরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. মাসুম (২৫), মেলান্দহ উপজেলার বাসুদেবপুর গ্রামের মোহাম্মদ সানি (২৬), বয়রাডাঙ্গা গ্রামের মো.শাহজাহানের ছেলে লিখন আহমেদ সাকিব (২৭) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মোশারফ মিয়া (২৩)। গ্রেফতাকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।
জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় জান্নাতুল হুমায়রা জেমি ও সামিউল ইসলাম জাম্বুর নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে গ্রীন বায়োটেকনোলজি কারখানার সামনে ককটেল বিস্ফোরণ  ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্কর সৃষ্টি করে। পরে দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায়। গুলি ও পেট্রোল বোমা  বিস্ফোরণের শব্দে গ্রামবাসীরা এগিয়ে যান। পরে স্থানীয়রা দুষ্কৃতিকারীদের ধাওয়া দেন। এ সময় তিনজনকে হাতে-নাতে আটক করেন। বাকীরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর