মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাকুন্দিয়ায় জামাত প্রার্থী মাও. শফিকুল ইসলাম মোড়লের নির্বাচনী গণসংযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১:০৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থীর নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলার ১০নং সুখিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ৭নং ওয়ার্ড চরপলাশে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের এমপি প্রার্থী  ও কটিয়াদি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ শফিকুল ইসলাম মোড়ল।
উক্ত গণসংযোগে অংশ নেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডা. মোঃ সোহরাব উদ্দিন, উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মোঃ স্বপন হোসেন, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম শামীম, কিশোরগঞ্জ জেলা সদরের ৩নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ কামাল উদ্দিন, সুখিয়া ইউনিয়ন সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আল আমিন, বায়তুলমাল সম্পাদক মোঃ আলম মিয়া, সহকারী অর্থ সম্পাদক মাওলানা মোঃ আলমগীর হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবু সাঈদ, সেক্রেটারি মোঃ জামাল উদ্দিন, ওলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল নাঈম, ৪নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ হারিজ মিয়া, সহকারী সেক্রেটারি মোঃ বাচ্চু মিয়া, ৮নং ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক মোঃ মুসলেহ উদ্দিন চন্নু, ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মাওলানা রাকিবুল হাসান, যুবায়ের আব্দুল্লাহ, মোঃ বাচ্চু মিয়া, জমশেদ মিয়া, মোঃ সাইফুল্লাহ জামান সিয়াম সহ ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগে আগামীতে কৃষক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ কায়েম, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই ও মাদকমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান মাওলানা মোঃ শফিকুল ইসলাম মোড়ল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর