মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটোয়ারীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

“ দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতাল চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ৫০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা হতে বিভিন্ন জাতের গরু, বাছুর,ছাগল,ভেড়া, ঘোড়া,হাঁস,মুরগী. কবুতর, কোয়েল পাখি প্রদর্শীত হয়। এ উপলক্ষে প্রদর্শনী প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ আব্দুল্লাহ । উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের অফিস সহকারী আবু রুশ মোঃ রোকন উদদ্দৌলা’র সঞ্চালনায় খামারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) (অ.দা.) মোঃ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবুল কালাম আজাদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল), উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, আইসিটি অফিসার এ.এম আরিফুল ইসলাম, সফল খামারী সাবিনা ইয়াসমিন, মোঃ তাহেরুল ইসলাম প্রমুখ। প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী খামারীদেরকে সনদপত্র সহ পুরস্কার প্রদান করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন ক্যাটাগরির খামারী, গণমাধ্যমকর্মীসহ অনেক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর