মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাটোর ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন নাটোর রেড টিম

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

গুরুদাসপুরে নাটোর ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ওয়ান ডে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর সদরের বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে ৯৯ রানের টার্গেটে নাটোর গ্রীণ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাটোর রেড টিম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাটোর জেলা কোচ মো. মোস্তাফিজুর রহমান টুলুর সার্বিক তত্বাবধানে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এসময় নাটোর-৪ আসনের এনসিপির সম্ভাব্য এমপি প্রার্থী সিনিয়র য্গ্মু সদস্য সচিব মো. হাফিজুর রহমান ময়না, এনসিপির নাটোর জেলা যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুস সামাদ শিশির, ছাত্রদল নেতা শাকিল আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

বিসিবির কাউন্সিলর মো. মোখলেছুর রহমান রনির আয়োজনে অনুর্দ্ধ ১৬ ও ১৮ এর ৪টি দল খেলায় অংশ নেয়। এরআগে শুক্রবার (১৪ নভেম্বর) খেলাটির উদ্বোধন করা হয়। নাটোর রেড, নাটোর ব্লু, নাটোর ইয়োলো ও নাটোর গ্রীণ টিম এই খেলায় অংশগ্রহণ করে। ফাইনাল শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর