মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে বিএনপি প্রার্থী তুহিনের নির্বাচনী গণ মিছিল 

মো: রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া,ফরিদপুর) আসনের বিএনপির মনোনিত এমপি প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেল চাটমোহর বাসস্ট্যান্ড থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি চাটমোহর পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুরচর খেলার মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, আমি কৃষকদের কেন্দ্রীয় সভাপতি, ফলে কেন্দ্রীয় নেতা হিসেবে দেশ নায়ক তারেক রহমান আমাকে পাবনা-৩ আসনে মনোনয়ন দিয়েছে। আমি পাবনারই সন্তান। আর যারা বিএনপিকে ভালোবাসে, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবাসে তারা আমার পক্ষে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করছে। আজকে সাধারণ মানুষের এই ঢল তার প্রমাণ।
গণমিছিলে পাবনা-৩ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফরিদপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বকুল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপন, কৃষক দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সামছুর রহমান শামস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলামসহ সকল অংগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, সদস্য সচিবসহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরের পর থেকেই ভাঙ্গুড়া, ফরিদপুর এবং চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি’র নেতাদের নেতৃত্বে  খন্ড খন্ড মিছিল বাসস্ট্যান্ডে বিভিন্ন স্লোগানে স্লোগানে জড়ো হয়। ব্যানার ফেস্টুন ও বাদ্য বাজনার তালে তালে নেচে গেয়ে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর