সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

কক্সবাজার সদর উপজেলা জাসাস এর পরিচিতি সভা, জাসাস বিএনপি গোলাপ ফুল বললেন প্রধান অতিথি

জিয়াউল হক জিয়া, কক্সবাজার প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

কক্সবাজার সদর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উপজেলা শাখার পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২২ নভেম্বর ) সন্ধ্যা ৩টায় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাসাসের কক্সবাজার সদর উপজেলা সভাপতি সাইফুদ্দিন শাকিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার সদর উপজেলা বিএনপি আহ্বায়ক সুবেদার মেজর (অবঃ) আব্দুল মাবুদ ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাসের জেলা কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর জাসাস এর সাধারণ সম্পাদক মনির খান।
এছাড়াও বক্তব্য রাখেন,সদর শ্রমিক দলের সভাপতি মোতাহের হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদ মুফিদুল রহমান, জাসাস কক্সবাজার জেলা সদস্য সচিব আরাফাত সাইফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন মুকুল, জেলার যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম কলিম উল্লাহ সিদ্দিক সংগঠনিক সম্পাদক জাসাস কক্সবাজার সদর। আরো বক্তব্য রাখেন জাসাস এর, শহরের সদস্য সচিব মানি, ঈদগাঁও উপজেলার আহ্বায়ক কবি মোরশেদ, রামু উপজেলার আহ্বায়ক আবুল কাসেম, সদস্য দাসের সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য বলেন, জাসাস হচ্ছে বিএনপির গোলাপ ফুল, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত জাসাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইহা জিয়াউর রহমানের হাতে গড়া একটি সংগঠন।
প্রধান বক্তা বলেন, আজকের পরিচিতি সভার সদর জাসাসের যে আয়োজন করেছে অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছে। আগাম নির্বাচনে ধানের শীষ তথা কক্সবাজার,সদর, রামু ৩ আসনে লুৎফুর রহমান কাজল ভাইকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জাসাস একটি গুরুত্বপূর্ণ সংগঠন পরিচিতি করে দিতে হবে।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর বিএনপির সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর