সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ব্র্যাকের উদ্যোগ হরিপুরে ২০ সদস্যের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

পতিত জমিকে আবাদযোগ্য করে সবজি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ব্র্যাকের দাবি কর্মসূচির উদ্যোগে ঠাকুরগাঁও -১ অঞ্চলের আওতাধীন রাণীশংকৈল এলাকার হরিপুর ব্র্যাক শাখা অফিসে উদ্যোগে বিনামূল্যে লাউ,শীম,পালংশাক,বরবটি, পুইশাক সহ বিভিন্ন সবজি বীজ  ২০ জন সদস্যের মাঝে বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য উপস্থিত থেকে  রাখেন ব্র্যাকের দাবি কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোঃ নূর ইসলাম। তিনি বলেন আমাদের এলাকায় অনেক পতিত জমি অব্যবহৃত পড়ে থাকে। এসব জমি কাজে লাগাতে পারলে একদিকে যেমন সবজির উৎপাদন বাড়বে, অন্যদিকে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোর আর্থিক উন্নয়নও সম্ভব হবে। ব্র্যাক সবসময়ই মাঠপর্যায়ে মানুষকে সহায়তা করে আসছে, ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মোঃ রেজাউল নুরী, হরিপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মানস কুমার রায় এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদ একুদা প্রমুখ।
বক্তারা বলেন, পতিত জমি ব্যবহারের মাধ্যমে সবজি চাষ বাড়লে এলাকায় সবজির ঘাটতি কমবে এবং স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধি পাবে। তারা এ ধরনের কার্যক্রমকে অত্যন্ত সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে সদস্যদের মাঝে বীজ বিতরণ করা হয় এবং সবাইকে পতিত জমি কাজে লাগিয়ে বেশি বেশি সবজি উৎপাদনের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর