শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পাবনা-৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবি ‘ধানের শীষের ভরাডুবি হলে কেন্দ্রিয় নেতারা দায়ী থাকবেন’

মো: রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

পাবনা-৩ আসনে (চাটমোহর, ভাঙ্গুরা,ফরিদপুর) তুহিন সাহেবের ৫% ভোট নেই। এই আসনে প্রার্থী চেঞ্জ না করলে ধানের শীষের ভরাডুবি হবে। তার জন্য দায়ী থাকবেন কেন্দ্রীয় নেতারা। ভাড়াটিয়া এবং বহিরাগত লোক দিয়ে পাবনা-৩ আসন উদ্ধার করা সম্ভব হবে না। এই আসন উদ্ধার করতে হলে স্থানীয় ত্যাগী প্রার্থী দিতে হবে। কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি তুহিন সাহেবের সাথে ইয়াবা ব্যবসায়ী, শিশু খাদ্যে ভেজালকারি,আ. লীগের দোসররা রয়েছেন।
 শুক্রবার রাতে পাবনা-৩ আসনের এমপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল শেষে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মনোনয়ন প্রত্যাশী মো. হাসাদুল ইসলাম হীরা উপরোক্ত কথাগুলো বলেন।
পৌর সদরের বাস স্ট্যান্ড এলাকা থেকে কেন্দ্রীয় বিএনপি’র সদস্য সাবেক এমপি আলহাজ্ব কেএম আনোয়ারুল ইসলাম এবং মো. হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে বিএনপির একাংশ পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী  কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে একটি মশাল মিছিল বের করে। মিছিলটি জিরো পয়েন্টে এসে শেষ হয়।
এ সময় সাবেক এমপি ও মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কে,এম,আনোয়ারুল ইসলাম তার বক্তব্যে বলেন, চাটমোহর,ভাঙ্গুরা, ফরিদপুরের সাধারণ মানুষ স্থানীয় প্রার্থী চায়। মুসলিম- হিন্দু-খ্রিস্টান সম্প্রদায় স্থানীয় প্রার্থী চায়। তারা বহিরাগতকে মেনে নেবে না।
মশাল মিছিলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তাইজুলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি’র একাংশের নেতৃবৃন্দ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর