সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

নান্দাইলে এলজিইডি উপ-সহকারী প্রকৌশলীর ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, জনমনে ক্ষোভ

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ):
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রকৌশল দপ্তর এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম শফিক উপজেলা এলজিইডি বসে ঘুষ নেয়ার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে রোববার ও সোমবার প্রকাশ হয়ে ব্যাপক ভাইরাল হওয়ায় জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে। ভিডিওতে দেখা গেছে, জনৈক ঠিকাদারের দেওয়ার একটি ফাইলের ভিতর থেকে ঘুষের টাকার সরিয়ে তার ড্রয়ারের ভিতর রাখতে দেখা যাচ্ছে। উক্ত উপ সহকারী প্রকৌশলী শফিক সুদীর্ঘদিন যাবত নান্দাইলে কর্মরত থেকে নান্দাইল এলজিইডি অফিসে বিশেষ একটি সিন্ডিকেট তৈরি করে ঘুষ বাণিজ্য করে যাচ্ছেন বলে ভুক্তভোগীরা জানান। এছাড়া উক্ত উপ:সহকারী তত্বাবধানে থাকা বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজে সিডিউল বহির্ভূত কাজ অনিয়ম ও দূর্নীতিমূলক কাজ হলেও অজ্ঞাত কারণে তিনি সঠিক তদারকি তদারকি করেননি বলে একাধিক অভিযোগ উঠেছে এবং উক্ত উপ সহকারী প্রকৌশলীর তত্বাবধানে থাকা অনেক উন্নয়নমূলক কাজ সিডিউলে থাকা নির্ধারিত সময় চলে গেলেও বছরের পর বছর কাজ করা না হলেও উক্ত প্রকৌশলী নিরব ভূমিকা পালন করে থাকায় নান্দাইলের উন্নয়নমূলক কাজ সময় মত শেষ না হওয়ায় উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে বলে সুধীমহল মত পোষন করেন। নান্দাইলের উন্নয়নমূলক কাজ ও জনস্বার্থে উক্ত উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম শফিককে অবিলম্বে অন্যত্র বদলী সহ তদন্তমূলে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করার জন্য অভিজ্ঞ মহল দাবী জানিয়েছেন। এব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামের সাথে যোগাযোগের জন্য সোমবার নান্দাইল এলজিইডি গিয়ে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্ঠা করার হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর