মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে সার কেলেঙ্কারি ধরাশায়ী, দুই ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

চাটমোহরে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই সার ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং নিমাইচড়া ইউনিয়নের প্রশাসক ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক খলিলুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেশি দামে সার বিক্রির গোপন সংবাদ পাওয়ার পর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর বাজার ও নিমাইচড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মির্জাপুর লক্ষী নারায়ণ এন্টারপ্রাইজের মালিক শিবেন্দ্রনাথ দত্তকে বেশি দামে সার বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযোগে নিমাইচড়া বাজারের আজম এন্টারপ্রাইজের মালিক আজম আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, “সরকার নির্ধারিত দামের বাইরে কেউ সার বিক্রি করতে পারবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর