মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লক্ষাধিক টাকার

মো: রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা কামরুল ও রাসেল জানান, সজনাই গ্রামের সাধু সরদার ও তাঁর তিন ছেলে—আল-আমিন সরদার, আরিফ সরদার এবং সালাম সরদারের ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং আটটি বসতঘর ভস্মীভূত হয়।
এ সময় ঘরে থাকা ধান, পাট, পেঁয়াজ, রসুন, নগদ টাকা, আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজসহ মূল্যবান সামগ্রী পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত আল-আমিন সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের আটটি ঘরই পুড়ে ছাই হয়ে গেছে। এখন মাথা গোঁজার ঠাঁইও নেই। সব মিলিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।”
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। ইউএনও বলেন, “দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।”
চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর