সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সখিপুরে জামায়াতে ইসলামী’র মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৯:১৯ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সখিপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার  সকালে এ শোভাযাত্রা সখিপুর শহর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ইউনিয়ন প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের  সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের শূরা সদস্য আশিক মোহাম্মদ জাহাঙ্গীর, সখিপুর উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ আল আমিন,সাবেক আমীর মাওলানা ফজলুল হক, পৌর আমির মাওলানা হাফেজ রফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সখিপুর উপজেলা শাখা সভাপতি মোঃ আব্দুল খালেকসহ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি-বৃন্দ।
শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেলে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ন্যায় ও নৈতিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থাকবে,ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর