সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রাণীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃ*ত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্লিয়ারের সঙ্গে ধাক্কা লেগে রিপন হোসেন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের খাঁনপুকুর এলাকায় এ দুর্ঘটন ঘটে। রিপন হোসেন উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া সরদারপাড়া গ্রামের দুলু সরদারের ছেলে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান স্থানীয় ও নিহতের পরিবারের বরাদ দিয়ে বলেন, গত শুক্রবার রাতে ব্যক্তিগত কাজে যুবক রিপন হোসেন বাড়ি থেকে রাণীনগর বাজারে আসছিল। পথে খাঁনপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে রিপন হোসেন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের প্লিয়ারের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কেউ কোন অভিযোগ বা মামলা দায়ের করেনি। মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর