সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বেনাপোলে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

বেনাপোলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
দর্শনা সরকারী কলেজের অধ‍্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর শিক্ষা বোর্ড কন্ট্রোলার ড. আব্দুল মতিন।
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান’র আয়োজনে এবং বেনাপোল মাধ্যমিক বিদ‍্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ‍্যক্ষ শাহজাহান কবির, রাজনৈতিক ব‍্যক্তিত্ব সাফাউদ্দিন খান, শিক্ষক রেজাউল হোসেন, বেনাপোল ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ কামরুজ্জামান, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, পরিবারের ও এলাকার মুখ উজ্জ্বল করেছে। তাদের এই সাফল্য ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের পরামর্শ দেন অতিথিরা।
পরে উপজেলার ১৮৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর