মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে ৪ ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে ৪ ব্যবসায়ীকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

রবিবার( ৯ নভেম্বর) দুপুরে চাটমোহর পৌর সদর এলাকায় এ অভিযান পরিচালনা করেন পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনী।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, চাটমোহর পৌর সদরের পুরাতন বাজার এলাকায় হক স্ট্রোর মালিক জহুরুল হক মেয়াদ উত্তির্ন পন্য সংরক্ষণ করে বিক্রির অপরাধে ২০ হাজার টাকা, সবজি বিক্রেতা শফিকুল ইসলামের শবজির দোকানে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা। এছাড়া নতুন বাজার এলাকায় মনমোহন মিষ্টান্ন ভাণ্ডারকে পচা বাসি খাবার সংরক্ষণ করে বিক্রির অপরাধে ৫ হাজার টাকা, আদি মনমোহন মিষ্টান্ন ভাণ্ডারকে মিষ্টি ওজন কম দেওয়ার অপরাধে ৫ হাজার টাকা। মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
এ ব্যাপারে পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনী জানান, নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে মোট ৪ ব্যবসায়িকে ভিন্ন ভিন্ন  অপরাধে মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর