মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পঞ্চমবারের মতো নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

জন্মভূমির মাটিতে আবারও ফিরে এলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আবেগঘন এই সফরে তিনি দুই দিন অবস্থান করবেন পাবনায়। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে হেলিকপ্টারযোগে অবতরণ করলে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এর আগে সকাল ৯টায় তিনি তেজগাঁও হেলিপ্যাড থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হন।
গত ৩ নভেম্বর রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, পাবনায় পৌঁছে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি। একইদিন বেলা ১১টায় আরিফপুর কবরস্থানে তাঁর পিতা-মাতার কবর জিয়ারত ও পরে নিজ বাসভবনে গিয়ে নিকট আত্মীয়স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাত্রীযাপন করবেন সার্কিট হাউজে।
সফরের দ্বিতীয় দিন রবিবার সকালে আবারও সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান শেষে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন তিনি।
শেখ হাসিনা নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের পতনের পর এটি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রথম পাবনা সফর। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি এর আগে চার দফা নিজ জন্মভূমি সফর করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর