সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সাপাহারে নবাগত ইউএনও’র সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ):
আপডেট সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

নওগাঁর সাপাহার উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার উপজেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা জামায়াতের আমীর মোঃ আবুল খায়ের তরুণ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনও রোমানা রিয়াজের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা নবাগত ইউএনওকে বিভিন্ন বই উপহার প্রদান করেন এবং তাঁর দায়িত্বকালীন সময়ে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল বাকী, উপজেলা সেক্রেটারি মাসুদ রানা, সহকারী সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি সাদিকুল হক শাহ চৌধুরী, উপজেলা কর্ম পরিষদ সদস্য নুরুল হুদা, সাপাহার ইউনিয়ন আমীর মোঃ মোফাজ্জেল হক, আইহাই ইউনিয়ন আমীর মোঃ মোস্তাকিম বিল্লাহ, এবং পাতারি ইউনিয়ন আমীর মাওলানা মোঃ জালাল উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর