সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

তারেক রহমানের ৩১ দফায় এদেশের জনগণের ন্যায্য অধিকারের কথা তুলে ধরা হয়েছে – এস এ জিন্নাহ কবীর

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

মানিকগঞ্জের  দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  এস এ জিন্নাহ কবীর। বুধবার (৫ নভেম্বর) বিকেলে  দৌলতপুর উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও প্রচারনা পথ সবার  আয়োজন করা হয়।
লিফলেট বিতরণ ও প্রচারনা সভায় দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য এস এ জিন্নাহ কবীর।
এসময় তিনি  বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমান প্রদত্ত ৩১ দফাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল ভিত্তি।‎ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক কাঠামো সংস্কারের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়। তরুণ প্রজন্ম ও কৃষক ভাইরাই এই পরিবর্তনের মূল চালিকাশক্তি।
তারেক রহমানে ৩১ দফার মাধ্যমে আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে জনগণের অধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত হবে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়— বিএনপির এই রূপরেখা সেই পরিবর্তনেরই দিকনির্দেশনা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ- সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক-ফেরদৌস রহমান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মাণিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  হাজী মিজানুর রহমান,দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম সহ জেলা ও উপজেলা,ইউনিয়নের অঙ্গ সংগঠনের পর্যায়ে নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর