মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক গামার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব মো. ওয়ালিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব আজাদ হোসেন মুরাদ, উপজেলার সাবেক কমান্ডার ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মমতাজুর রহমান প্রমুখ।

গত ১৪ আগস্ট বীর মুক্তিযোদ্ধা আরিফুজ্জামান খাঁন আরিফকে আহ্বায়ক করে মুক্তিযোদ্ধা সংসদ রাণীনগর উপজেলা ইউনিট কমান্ডের ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর