মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতায় পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলা দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয়েছে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দল।
বৃহস্পতিবার (২৯ মে) উপজেলার মডেল মসজিদে আটঘরিয়া উপজেলা দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত “পাবলিক পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণ মোবাইল ফোন” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় ৮ টি দল অংশ গ্রহণ করে।
এ সময় আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১ম, ২য় পর্যায়ে জয়লাভ করে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দল চ্যাম্পিয়ন হয়েছে। একই বিদ্যালয়ের ছাত্রী সিরাজুম মুনিরা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।
বিজয়ী দলের সদস্যরা হলো সাদিকুন জান্নাত রাহা, সিরাজুম মুনিরা ও জান্নাতুল নাঈম দিনা। তাদের সাফল্যের জন্য প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর