মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

লামায় ফাইতং পুলিশ ফাঁড়ির এএসআই ইমরানের মৃত্যু

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৭:০৮ অপরাহ্ন

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাইতং পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইমরান শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাঁকে পাশ্ববর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন,আমি খবরটি শুনেছি, তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়,আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি।
ফাইতং পুলিশ ফাঁড়ির কর্মরত সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এএসআই ইমরান ছিলেন দায়িত্বশীল, সদালাপী ও কর্মনিষ্ঠ একজন পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর