মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটঘরিয়ায় লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নে কুমারগাড়ী বসুনধারা ফিড প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকার অপরাধে ৫০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে এই  জরিমানা করেন।
জানা গেছে, উপজেলার কুমারগাড়ী বাজারের পাশে বসুনধারা ফিড প্রতিষ্ঠান প্রশাসনকে ফাঁকি দিয়ে লাইসেন্স ছাড়াই ফিড এর ব্যবসা করে আসছেন।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মিনহাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বসুনধারা ফিড প্রতিষ্ঠান এক অভিযান পরিচালনা করেন।
এসময় তাদের মৎস্য খাদ্য ও পশুখাদ্য  লাইসেন্স না থাকার অপরাধে ২০১০ সালের মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইনে লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বসুনধারা ফিড এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর