মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বেনাপোলে পাচার রোধে রাইটস যশোর এর আলোচনা নাটক ও জারী গানের আয়োজন

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

নারী শিশু পাচার রোধে রাইটস যশোর নামে একটি বেসরকারী সংস্থা আলোচনা নাটক ও জারী গানের আয়োজন করে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টার সময় বেনাপোল পোর্ট থানার গয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল বন্দর প্রেসকাবের সাধারন সম্পাদক আজিজুল হক। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার এস আই মানিক কুমার সাহা, বেনাপোল ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক সহিদ আলী সহিদ, বেনাপোল বন্দর প্রেসকাবের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান ও বেনাপোল ইউনিয়ন পরিষদ এর সচিব নাজমুল হাসান।
উপস্থিত বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্য অভিভাবকদের সচেতন হতে বলেন। ১৮ বছরের আগে যেন কোন ছেলে মেয়ে কোন অপরিচিত লোকের সাথে না মেশে সে বিষয়ে সচেতন করা হয়। এছাড়া বৃহৎ সীমান্তের আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদেরও পাচাররোধে সচেতন হওয়ার জন্য আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর