মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:০১ অপরাহ্ন

“রক্ত দানে নেইকো ভয়, এ দানে আল্লাহ খুশি হয়”—এই স্লোগানকে ধারণ করে বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাকিব।
সহসভাপতি মাহমুদুর রহমান এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন সহসভাপতি মেহেদী হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইব্রাহিম শেখ রুবেল, মানবিক ডাক্তার ও সমাজসেবক মনির হোসেন, বিশিষ্ট সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব সবুজ হোসেন।
এছাড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর রহমান, পরিচালক আরিফুজ্জামান বিল্লু, উপদেষ্টা বাদশা বিশ্বাস, মুক্তার আলী, রকি মাহমুদ, ইনামুল হোসেন, ইসলামুল হক সবুজ, সজীব মল্লিক, আরিফুল ইসলাম আরিফ, সুমন হোসেন, হাবিব হোসেন, রায়হান সিদ্দিক, রোকনুজ্জামান রাকিব, ও রানা আহম্মেদ সহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় বিশিষ্টজন উপস্থিত ছিলেন। এছাড়াও খুলনা বিভাগের প্রায় ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস গণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের শুভেচ্ছা বক্তব্য শেষে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে অতিথি, সদস্য এবং বিভিন্ন সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরিশেষে দুপুরের খাবার পরিবেশনের মাধ্যমে মিলনমেলার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর