মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া -কটিয়াদী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল সুখিয়া ইউনিয়নের ৬নং ও ৯ নং ওয়ার্ডে গণসংযোগ করেন।
ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল জনগণের সাথে কুশল বিনিময় এবং দাড়িপাল্লা মার্কায় ভোট চান। ছোট বড় সকলের কাছে দোয়া চেয়ে তিনি বলেন , আল্লাহ যদি সহায় হোন আমি আপনাদের খাদেম হতে চাই।
এ সময় গণসংযোগ বাস্তবায়ন করার লক্ষ্যে সুখিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আমিনুল ইসলাম, সেক্রেটারি আশরাফুল ইসলাম মঞ্জু, উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মোঃ স্বপন হোসেন, সুখিয়া ইউনিয়ন উলামা পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল নাইম, ৮নং ওয়ার্ড সহ-সভাপতি আব্দুল আলীম, সহযোগী মোঃ জিল্লুর রহমান খান, কোষাধ্যক্ষ মোঃ মুছলেহ উদ্দিন চন্নু, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, কামাল উদ্দিন, জমশেদ আলী, মোঃ জামাল উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে এলাকার তরুণ যুব সমাজ, কৃষক, শ্রমিক ও চাকরিজীবীসহ সকলের পরিবর্তনের কথা ব্যক্ত করে জামায়াতে ইসলামীর সাথে আছেন মর্মে জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর