মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

নাগরপুরে ডাক্তার দম্পতিকে স্মরণীয় রাখতে হেলিকপ্টার

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৯:০২ অপরাহ্ন

একটা সময় দেখা যেত পালকি বা ঘোড়ার গাড়িতে চড়ে বর আসতো। রূকথার মতো দৃশ্যের আগমন ঘটলো। নীল আকাশ চিরে নাগরপুর সরকারি কলেজ মাঠে অবতরণ করল একটি হেলিকপ্টার, সেই হেলিকপ্টারে উঠে বসল লাল শেরওয়ানিতে সজ্জিত বর ডা. রায়হান। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ডাঙ্গা ধলাপাড়া গ্রামে। শখ পূরণ ও ডাক্তার দম্পতি মিলনকে স্মৃতি হিসেবে ধরে রাখতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন ডা. মোঃ নাজমুল হুদা রায়হান। ডা. রায়হান নাগরপুরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল বারেক মিয়ার একমাত্র সন্তান।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে আকাশপথে বরিশালের সুন্দরদী, টরকি বন্দরের উদ্দেশ্যে রওনা দেন ডা. নওরিন নামক কনের বাড়িতে।

এদিকে হেলিকপ্টারটি সরকারি কলেজ মাঠে অবতরণ করতেই মুহূর্তে ভিড় জমে যায়। মাঠ যেন উৎসবস্থলে পরিণত হয়। শিশু, বৃদ্ধ, নারী সবার হাতে মোবাইল, কেউ ভিডিও করছেন, কেউ সেলফি তুলছেন।

কনে ডা. খালেদা আনজুম নওরিন, সুন্দরদী টরকি বন্দর গৌরনদীর মো. খালেদ সাইফুল্লার ১ম কন্যা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর