মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

দেলদুয়ারে মাদারকোল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন

মাদারকোল নবারুণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত মাদারকোল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ২৫ অক্টোবর ২০২৫, শনিবার বিকালে স্থানীয় একটি মাঠে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ। তিনি বলেন, ‘খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ,পরিশ্রমী ও নৈতিকভাবে শক্তিশালী করে তোলে। আমরা বিশ্বাস করি যে,খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ সমাজ আরও উন্নত ও আদর্শবান হয়ে উঠবে, যা দেশের জন্য উপকারি হবে।’
খেলাটির উদ্বোধন ঘোষণা করেন একই আসনের দায়িত্বপ্রাপ্ত পরিচালক মির্জা রাশেদুল হাসান জুয়েল। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে একদিকে যেমন শারীরিক ও মানসিক উন্নয়ন ঘটায়, তেমনি সমাজে সৌহার্দ্য, শৃঙ্খলা এবং সততার বোধ সৃষ্টি করে। আমাদের লক্ষ্য হল, ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি সুস্থ, সুশৃঙ্খল ও আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা।’
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেলদুয়ার উপজেলা আমির জনাব আল-মোমিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জনাব টিটু খান, ডা. আব্দুল কাদেরসহ স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
উল্লেখ্য, উৎসবমুখর পরিবেশে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ খেলা, যা স্থানীয় তরুণদের মধ্যে খেলার প্রতি আগ্রহ এবং ইসলামী মূল্যবোধের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর