মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

গোপালপুরে কৃষক নেতা হাতেম আলী খানের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে কৃষক নেতা ও স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি ব্যক্তিত্ব হাতেম আলী খানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) গোপালপুর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে গোপালপুর থানা ব্রীজ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড আশরাফ তালুকদার।
ব্রিটিশ আমলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালনকারী এ দেশের কৃষক আন্দোলনের কিংবদন্তি নেতা, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য হাতেম আলী খানকে স্মরণ করে বক্তারা তাঁর অবদান তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান।
উপজেলা কমিটির সম্পাদক এ. এম. মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন সাবেক জেলা শিক্ষা অফিসার শামসুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, নাট্যব্যক্তিত্ব খন্দকার নাসিমুল ইসলাম, গোপালপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুর রশিদ কান্দু ও সাবেক কাউন্সিলর হাবিব মণ্ডল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “কৃষক নেতা হাতেম আলী খান ছিলেন সাধারণ মানুষের অধিকার আদায়ের এক নির্ভীক যোদ্ধা। তাঁর আদর্শ আজও আমাদের আন্দোলন-সংগ্রামে প্রেরণার উৎস।”
অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর