সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় নাতির হাতে দাদীর মৃ*ত্যু , নাতি আটক

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নৃ’শংসভাবে দাদীকে জ’বাই করে হ’ত্যা করেছে নাতি। এ ঘটনায় অভিযুক্ত নাতিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে।
আটককৃত আসামী রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবরু গ্রামের আহম্মাদ আলীর ছেলে সজিব হাসান (২২)। ও নিহত মোছাঃ সন্দেস খাতুন (৮৫) মৃত নওশের মোল্লা’র স্ত্রী।
 জানা যায়, রাতে নিজের দাদীর ঘরে প্রবেশ করে নাতি ধারালো অস্ত্র দিয়ে ৮৫ বছর বয়সী দাদীকে জ’বাই করে হত্যা করে। ঘটনার পর নাতি ফেসবুকে “আল্লাহু আকবার” লিখে স্ট্যাটাস দেয়। কিছুক্ষণ পর সে আরেকটি স্ট্যাটাসে লেখে ইনশাআল্লাহ, একটাও ছার পাবে না। পরবর্তীতে ছেলের বাবা বিষয়টি সলঙ্গা থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ঘাতক নাতিকে আটক করে।
সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহ’তের মর’দেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নাতি সজিবকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,নেশাগ্রস্ত ও মানসিক সমস্যার কারণেই সে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর