মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে বিস্ফোরক মামলার দুইজনসহ ওয়ারেন্টভুক্ত সাত আসামি গ্রেফতার, জেল হাজতে প্রেরণ

মো: রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলায় বিস্ফোরকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত সাত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানাযায়, বিজ্ঞ আদালতে হাজিরা না দেওয়ায় বিস্ফোরক মামলার আসামি উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক ও হাঁসুপুর গ্রামের মোঃ রওশন আলীর ছেলে মোঃ রাসেল আহমেদ (৪৬) এবং বেজপাটিয়াতা গ্রামের মৃত লছু প্রাং-এর ছেলে মোঃ সাইদুল ইসলাম (৪৬)-কে গ্রেফতার করা হয়।
এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও পাঁচজন আসামিকে আটক করা হয়েছে। তারা হলেন— কুমারগাড়ার মৃত আমির হোসেনের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩৭), কাজীপাড়ার মোমিন হোসেনের ছেলে মোঃ সাকিব হোসেন (২৮), কুমারগাড়ার মৃত ইসমাইল সরকারের ছেলে মোঃ জামালউদ্দিন (৩৮), শিতলাই গ্রামের আব্বাস ফকিরের ছেলে মোঃ সাগর ফকির (৫১) এবং
খতবাড়ী গ্রামের মৃত মাদার বক্সের ছেলে নজরুল ইসলাম (৪৭)।
এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, > “ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার রাতে পৃথক অভিযানে সাতজনকে আটক করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরো বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর