মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাঁদভা ৪ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ৪ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা কুমারেশ্বরপর বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ১৯ অক্টোবর সন্ধ্যায় কর্মী সভায় সভাপতিত্ব করেন আকুব্বর হোসেন। সচঞ্চলনায় ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজিম উদ্দিন।
চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা সার্বিক ব্যবস্থাপনায় এসময় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি,
চাঁদভা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।
পৌর যুবদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আইতুল, পৌর শ্রমিক দলের সভাপতি আলামিন হোসন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ সাদ্দাম, চাঁদভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, ছাত্র নেতা আশরাফুল আলম সহ উপজেলা বিএনপি, চাঁদভা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মী সভায় বক্তারা বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম নির্যাতন সহ্য করে দলের জন্য কাজ করে আসছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে যে নেতার সাথেই থাকি না কেন ” দিন শেষে আমরা সবাই ধানের শীষ”।
জানপ্রাণ দিয়ে আমরা বিএনপি করি। বিএনপির বাইরে আমরা যাবো না। আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির আহবায়ক ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব ভাই ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর