মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে সাংবাদিকপুত্র আবিরের জানাজা ও দাফন সম্পন্ন

মো: রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
oplus_2

দৈনিক সমকাল-এর চাটমোহর উপজেলা প্রতিনিধি ও চাটমোহর প্রেসক্লাবের কার্যকরী সদস্য শামীম হাসান মিলনের একমাত্র ছেলে আবিরের মৃত্যুতে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) চাটমোহরজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার মধ্য শালিখা মসজিদ মাঠে জানাজা শেষে তাকে বি গুয়াখাড়া কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ, আবিরের স্বজন, বন্ধু, সহপাঠী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজা শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও সংক্ষিপ্ত বক্তব্য দেন— পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কে. এম. আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, মধ্য শালিখা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রাজিউর রহমান রুমী, চাটমোহর প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান জুয়েল এবং সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমুখ।
উল্লেখ্য, ২০২৩ সালের ১০ নভেম্বর (শুক্রবার) বাবার সঙ্গে জুমার নামাজ আদায় শেষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় আবির। পথে উপজেলার গুনাইগাছা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয় সে। প্রথমে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয় এবং সেখানে একাধিক অস্ত্রোপচার করা হলেও জ্ঞান ফেরেনি আবিরের।
দীর্ঘ প্রায় দুই বছর কোমায় থাকার পর শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে না ফেরার দেশে চলে যায় সে।
তার মৃত্যুতে পরিবার, সহকর্মী সাংবাদিক ও সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর