মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সোঁতিবাধের সাথে তারেক রহমান ও খালেদা জিয়ার ছবি! চাটমোহরে দু’টি অবৈধ সোঁতিবাধ উচ্ছেদ

মো: রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

পাবনার চাটমোহরে পানি প্রবাহ বাধা সৃষ্টি করে অবৈধভাবে সোঁতিবাধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী এই অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ, হরিপুর ও গুনাইগাছা ইউনিয়নের প্রশাসক মো. খলিলুর রহমান, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে সোঁতিবাধের সাথে বিএনপি’র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি টানানো থাকায় জনমনে নানান প্রশ্নের সঞ্চার হয়েছে। জনসাধারণের মধ্যে গুঞ্জন রয়েছে বিএনপি’র কোন নেতা অথবা সংশ্লিষ্ট ব্যক্তিরা এই অবৈধ সোঁতীবাধ দিয়ে পানি প্রবাহ বন্ধ ও চলনবিল অঞ্চলের জীববৈচিত্র্য ধ্বংসের জন্য চেষ্টা করে যাচ্ছে! অপকর্ম ঢাকতেই দলীয় প্রধানদের ছবি টানানো হতে পারেন। বিষয়টিতে দলীয় নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে।
এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতি গোলজার হোসেন বলেন, সারা বাংলাদেশেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি লাগানো আছে। কেউ হয়তো সোঁতিবাধের সাথে ফেস্টুনগুলো লাগিয়ে রেখেছে।
চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, উপজেলার বিলচলন ইউনিয়নের খলিসাগাড়ী বিল ও কিনু সরকারের ধর-এ পানি প্রবাহ বন্ধ করে অবৈধভাবে সোঁতিবাধ স্থাপন করায় তা উচ্ছেদ করা হয়। এক শ্রেণীর অসাধু চক্র এই অপকর্মের সাথে জড়িত বলে জানান তিনি। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর