মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

হৃদয়ে পাবনার আয়োজনে ৬ দিনব্যাপি পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা শুরু হয়েছে

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

পাবনায় ১৫ অক্টোবর থেকে পাবনা জেলার ১৯৭ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ৬ দিনব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এই মেলা চলবে আগামী ২০ অক্টোবর পযর্ন্ত। ১৫ অক্টোবর রাত ৮ টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক বিভাগীয় প্রধান প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবীদ ও সমাজসেবক অধ্যক্ষ (অব.) মাহাতাব উদ্দিন বিশ্বাস। পবিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা মহিলা কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান কথাসাহিত্যিক আখতার জামান, দৈনিক সিনসার সম্পাদক এস এম মাহবুব আলম, কবি ও সাংবাদিক ছিফাত রহমান সনম, এম এস গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মো.মাহবুবুর আলম ফারুক, দৈনিক খবর বাংলার প্রকাশক শামীম আহমেদ, তারুণ্যের অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা সভাপতি জুবায়ের খান প্রিন্স।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ এবং উদ্যোক্তা সৈয়দা সোনিয়া খাতুন। অনুষ্ঠান সঞ্চলনা করেন, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর