মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সাঁথিয়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান

শামীম আহমেদ, সাঁথিয়া(পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

পাবনার সাঁথিয়া উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো: আসিফ রায়হান। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
যোগদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো: আসিফ রায়হানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো: আসিফ রায়হান বলেন, “আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে, সাঁথিয়া উপজেলার মতো ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় একটি অঞ্চলে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে আমি আন্তরিকভাবে কাজ করব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, “সাঁথিয়া উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে নবাগত সহকারী কমিশনার (ভূমি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।”
উল্লেখ্য, মো: আসিফ রায়হান প্রশাসন ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা। এর আগে তিনি দেশের বিভিন্ন স্থানে প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। তার যোগদানের মাধ্যমে সাঁথিয়া উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর