মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটোয়ারীতে পুকুর থেকে ভাসমান অবস্থায় মহিলার লা*শ উদ্ধার

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মেরিনা বেগম (২৬) নামের এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। মেরিনা উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও রেলঘুন্টি এলাকার খাদেমুল ইসলাম (নেন্দ)এর স্ত্রী এবং উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া ডাঙ্গাপাড়া এলাকার ফরিদুল ইসলাম এর কন্যা। পরিবারের লোকজন জানায়, মেরিনা বেগম প্রায় এক বছর থেকে মানসিক রোগে ভুগতেছিলেন। স্বামীর সাথে একটু পারিবারিক বিষয়ে মনোমালিন্য হলেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যায়। গত সোমবার (১৩ অক্টোবর) সন্ধায় স্বামী খাদেমুল ইসলাম(নেন্দ) এর সাথে পারিবারিক বিষয় (সিঁদল তৈরী) নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেরিনা বেগম স্বামীর বাড়ী থেকে বেরিয়ে যায়। প্রায় একঘন্টা পরে খাদেমুল ইসলাম(নেন্দ) বিষয়টি তার শশুরকে জানান। খাদেমুলের পরিবারের লোকজনসহ তার শশুরবাড়ীর লোকজন খোঁজাখুজি শুরু করে। সম্ভাব্য স্থানগুলোতে খুঁজে তাকে পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে কতিপয় আদিবাসী রসেয়া দলুয়া পুকুরে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজনকে জানায়। এলাকার লোকজনসহ মেরিনার ভাই আনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে সংবাদ দেন। আটয়োরী থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে এলাকবাসীর সহযোগিতায় রসেয়া দলুয়া পুকুর থেকে মেরিনার লাশ উদ্ধার করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল) পুকুর থেকে মহিলার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য বুধবার (১৫ অক্টোবর) সকালে পঞ্চগড় মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আটোয়ারী থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর