মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সংবাদ প্রকাশের পর ফরিদপুরে অবরুদ্ধ ১০ পরিবার মুক্ত

মেহেদী হাসান, ফরিদপুর (পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

পাবনার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামে প্রায় ১৫ দিন ধরে সরকারি রাস্তা বন্ধ করে ১০টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছিল এক প্রভাবশালী পরিবারের তিন ভাইয়ের বিরুদ্ধে। তবে বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে অবশেষে উন্মুক্ত হয়েছে ওই পরিবারের চলাচলের পথ।

গতকাল শুক্রবার বিকালে ইউএনও মাহবুব হোসেনের নিদেশনায় ইউনিয়ন সহকারী ভুমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঁশের বেড়া সরিয়ে দেন এবং অবরুদ্ধ পরিবারের চলাচলের পথ উন্মুক্ত ঘোষণা করেন। এতে অবরুদ্ধ ১০টি পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বনয়ারীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোনাহারা গ্রামে প্রভাবশালী তিন ভাই আব্দুল আউয়াল খান, মোতাহার হোসেন ও আব্দুল মতিন সরকারি রাস্তা তাদের পৈত্রিক সম্পত্তি দাবি করে বাঁশের বেড়া দিয়ে পথটি বন্ধ করে দেন। এতে গ্রামের মোহাম্মদ কোরবান আলী মণ্ডল, সবুজ মণ্ডল, তরিকুল মণ্ডল, শরিফুল মণ্ডল, হযরত মণ্ডল, মুমতাজ মণ্ডল, রমজান আলী, স্বপন হোসেন, আজগর আলী ও আব্দুল মাওয়াল খানসহ ১০টি পরিবার প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে অবরুদ্ধ ছিল।

এ বিষয়ে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল ইসলাম বলেন, আমাদের জানা মতে এটি বহু বছর ধরেই সরকারি রাস্তা। এটি কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়।

ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হোসেন বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঘটনাটি জানতে পারি। বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর